Current date Sep 7, 2026
বিনোদন

এখন কিছুটা ভালো আছি : অহনা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী অহনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহনার অসুস্থতার একটি ছবি প্রকাশ হবার পর তার ভক্ত ও শোবিজ মিডিয়ার অনেকেই তার ব্যাপারে খোঁজ নেবার চেষ্টা করেন। কেউ কেউ ফেসবুকে অহনার জন্য শুভকামনা জানান।

এই প্রতিবেদকের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কথা হয় অহনার। এই অভিনেত্রী জানান, গত শবে বরাতের দিন সন্ধ্যায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেন। এখন চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন।

অহনা বলেন, ‘শবে বরাতে রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে বাসার সিঁড়িতে পড়ে যাই। তার আগে কয়েক দিন টানা কাজ করেছি। ফলে ক্লান্ত ছিলাম। এখন চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। আশা করছি কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবো। এখন কিছুটা ভালো আছি।’
শিগগিরই শুটিংয়ে ফিরতে চান অহনা। এই অভিনেত্রী বলেন, ‘বেশ কয়েকটি নাটকের জন্য শিডিউল দেয়া ছিল। আশা করছি কয়েক দিনের মধ্যেই শুটিংয়ে ফিরতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এবারের ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করছেন বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এই সময়টাতে অসুস্থ হলে নির্মাতারা বিপাকে পড়ে যান। সবাই দোয়া করবেন যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...