Current date Oct 28, 2026
বিশ্ব

সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বেসামরিক লোকের ওপর রাসায়নিক হামলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া জটিল পরিস্থিতি এভাবে চলতে থাকলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে বিশ্বের শক্তিধর দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জবাবে ‘ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে’ বলে ঘোষণা দেয়ার পর জাতিসংঘ এই সতর্ক বার্তা দিয়েছে বলে জানিয়েছে এএফপি।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানায় সিরিয়ার মিত্ররাষ্ট্র রাশিয়া। এসময় রাশিয়া সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের বিরোধিতা করলে উত্তেজনা বৃদ্ধি পায়।

সিরিয়া ইস্যুতে বিশ্বের শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র এক অপরের বিপরীতে অবস্থান নিয়েছে। এদিকে যুক্তরাজ্যও জরুরি মন্ত্রিপরিষদ বৈঠকের প্রস্তুতি নিয়েছে।

এর আগে ট্রাম্প সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে টুইট করলে তাকে সতর্ক করে দেন লেবাননে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জাসিপকিন।

হিজবুল্লাহ পরিচালিত একটি টেলিভিশনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হবে। পাশাপাশি যে স্থান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে, সেখানেও পাল্টা হামলা চালানো হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...