Current date Sep 7, 2026
খেলা

গিল-কার্তিকের ব্যাটে কলকাতার সহজ জয়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা খুব ছোট ছিল না। কলকাতা নাইট রাইডার্সের সামনে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এই লক্ষ্যকেও মামুলি বানিয়ে ছাড়লেন শুভমান গিল আর দীনেশ কার্তিক। এই যুগলের ব্যাটে চড়ে চেন্নাইকে ৬ উইকেট আর ১৪ বল হাতে রেখে হারিয়েছে কলকাতা।

৩৬ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় হার না মানা ৫৭ রানের ইনিংস খেলেন গিল। অধিনায়ক কার্তিক ১৮ বলে ৭ চার আর ১ ছক্কায় করেন অপরাজিত ৪৫ রান। এছাড়া সুনীল নারিন ওপেনিংয়ে নেমে ২০ বলে করেন ৩২ রান।

এর আগে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস তুলেছিল ৫ উইকেটে ১৭৮ রান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল চেন্নাইয়ের। ফাফ ডু প্লেসিস আর শেন ওয়াটসন ৩১ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৪৮ রান।

১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রান করা ডু প্লেসিসকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন পীযূষ চাওলা। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নাকে নিয়ে তবু চালিয়েই খেলেছেন ওয়াটসন। এই উইকেটে তারা গড়েছেন ৪৩ রানের জুটি।

২৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৬ রান করে সুনীল নারিনের শিকার হন ওয়াটসন। অল্প ব্যবধানে সুরেশ রায়নাও (২৬ বলে ৩১) ফিরেন কুলদ্বীপ যাদবের বলে। এরপর ১৭ বলে ২১ রান করে আম্বাতি রাইডুও নারিনের বলে বোল্ড হলে ১১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই।

পরের সময়টায় অবশ্য বরাবরের মতো চালিয়ে খেলেছেন ধোনি। দলকে লড়াকু পুঁজি এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন চেন্নাই অধিনায়ক। এর মাঝে ১২ বলে ১৩ রান করে আউট হয়ে যান জাদেজা।

তবে ধোনি শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ৪৩ রান নিয়ে। ঝড়ো এই ইনিংসে ১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা হাঁকান চেন্নাইয়ের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...