Current date Oct 28, 2026
বিশ্ব

ভারতে নিহত ১২৫, আরো ঝড়ের পূর্বাভাস

URL copied
Share URL copied

বিবিসি : ভারতের উত্তরাঞ্চলে ধূলিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৫ জন হয়েছে। এর মধ্যে আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো ঝড় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ঝড়ো হাওয়া ও বজ্রপাতে বহু গ্রাম তছনছ হয়ে গেছে। ঘরবাড়ির দেয়াল ধসে গেছে। আহত হয়েছেন অনেকে।

উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার কার্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত ২০ বছরে এত মৃত্যুর ঘটনা ঘটল। এই সংখ্যা আরো বাড়বে বলেও আশঙ্কা করছেন কর্মকর্তারা।

লোকজনকে সতর্ক থাকতে বলেছে রাজ্য ত্রাণ কমিশনারের কার্যালয়।

আজ শুক্রবার ভারতের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সপ্তাহান্তে বিস্তৃত আকারে ঝড় হতে পারে।

উত্তর প্রদেশ ও রাজস্থানে ঝড়ে বিদ্যুৎ চলে গেছে, গাছপালা উপড়ে গেছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অনেক পশু মারা গেছে।

উত্তর প্রদেশের আগ্রা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী রাজস্থান রাজ্যের আলওয়ার, ভারতপুর ও ধলপুরে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহতদের বেশির ভাগই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় ধূলিঝড় ও বজ্রপাতের বাড়ি ধসে তাদের মৃত্যু হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন। উত্তর প্রদেশের রাজ্য সরকার নিহতদের পরিবারপ্রতি চার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে।

এদিকে, দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশেও ঝড় হয়েছে। অনেকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজস্থান রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সচিব হেমন্ত গেরা বলেন, ‘আমি ২০ বছর ধরে চাকরি করছি। এ রকম খারাপ অবস্থা কখনো দেখিনি।’ তিনি বলেন, ‘আমরা ১১ এপ্রিল ধূলিঝড়ের আশঙ্কা করেছিলাম, যাতে ১১ জন নিহত হয়। কিন্তু এবার রাতে অনেক মানুষ ঘুমিয়ে ছিল, যার ফলে বাড়ি থেকে বের হতে পারেনি। মাটির দেয়াল তাদের ওপর ধসে পড়ে।’

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...