Current date Sep 6, 2026
প্রযুক্তি

পাসওয়ার্ড পরিবর্তন করতে বলছে টুইটার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ৩৩ কোটি গ্রাহককে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এর কারণ হিসেবে নিজেদের অভ্যন্তরীণ নেটওয়ার্কে ত্রুটির কথা বলা হয়েছে।

আজ শুক্রবার বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।

টুইটার জানিয়েছে, তাদের তদন্তে পাসওয়ার্ড চুরির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের ভেতর থেকে কেউ পাসওয়ার্ডের অপব্যবহার করেনি। তবে কোনো ধরনের ক্ষতি থেকে সতর্ক থাকতে এ পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়েছে।

কত গ্রাহকের টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানায়নি প্রতিষ্ঠানটি। তবে ধারণা করা হচ্ছে, একটি উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বেহাত হয়েছে। কয়েক মাস আগেই বিষয়টি অবগত করে টুইটার।

টুইটারের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কয়েক সপ্তাহ আগে একটি ত্রুটি পায় টুইটার। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায় প্রতিষ্ঠানটি।

টুইটার জানায়, টুইটারে হ্যাশটাগ করার সময় এক ধরনের বাগ (সফটওয়্যারে ত্রুটি যার ফলে একটি প্রোগ্রাম ঠিকমতো কাজ করে না) এ সমস্যা তৈরি করছে। এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে টুইটার।

গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, অ্যাকাউন্ট হ্যাকড বন্ধ করতে দুই ধাপে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত (টু স্টেপস অথেনটিফিকেশন) করার ব্যবস্থা চালু (টার্ন অন) করতে হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...