Current date Sep 7, 2026
বিশ্ব

আমার বোনের মতো স্বার্থপর মেয়ে দুনিয়ায় আর নেই, তাকে বিয়ে করবেন না

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মেগান মারকলকে বিয়ে না করতে ব্রিটেনের প্রিন্স হ্যারিকে খোলাচিঠি লিখেছেন মেগানের সৎভাই টমাস মারকল জুনিয়র।

এতে তিনি লিখেছেন- ‘আমার বোনের মতো স্বার্থপর মেয়ে এই দুনিয়ায় আর নেই। যে নিজের পরিবারকে ভুলে যেতে পারে, তাকে আপনি কী করে বিশ্বাস করবেন? এ রকম একজন নারীকে আপনি বিয়ে করলে ব্রিটেনের রাজপরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হবে।’

মার্কিন গসিপ পত্রিকা ‘ইন টাচ’কে পাঠানো এ খোলাচিঠিতে হ্যারিকে ‘এখনও সময় আছে’ জানিয়ে বোনকে বিয়ের কথা ভেবে দেখতে বলেন মেগানের ৫১ বছর বয়সী ভাই।

এর আগে গত মাসে একটি মার্কিন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পরিবারের কাউকেই মেগান নিজের বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছেন না বলে দাবি করেছিলেন টমাস।

তবে তার কথায় কেউ বিশেষ আমল দিচ্ছেন না। স্ত্রীকে মারধর করে জেলও খেটেছেন তিনি।

জানা গেছে, পরিবারকে দাওয়াত না করার দাবিও ঠিক নয়। ১৯ মে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন আসছেন মেগানের মেক্সিকোবাসী বাবা ও ক্যালিফোর্নিয়াবাসী মা।

এর আগে রাজকুমার হ্যারির সঙ্গে বারদুয়েক দেখা হয়েছে মেগানের মায়ের। তবে বাবার সঙ্গে এখনও দেখা হয়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...