Current date Sep 7, 2026
খেলা

নেইমার সুস্থ, ফিরছেন প্যারিসে

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে শুক্রবার রিও ছাড়ছেন ব্রাজিলীয় ফুটবল সুপার স্টার নেইমার। ফলে রাশিয়া বিশ্বকাপ শুরুর প্রায় ৪০ দিন আগে সুস্থতা ফিরে পেতে যাচ্ছেন তিনি। ফরাসি দৈনিক এল ইকুইপের রিপোর্টে এ কথা বলা হয়েছে।

যদিও নেইমারের এই প্রত্যাবর্তন তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) কোনো প্রভাব ফেলবে না। তবে তার ব্রাজিলীয় সমর্থকরা এখন বিশ্বকাপের মঞ্চে নিজেদের আইকনকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।

২২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের খাতায় না লেখানো নেইমার গত ২৬ ফেব্রুয়ারি ডান পায়ের ইনজুরিতে পড়েন। এক সপ্তাহ পর ব্রাজিলে নিয়ে তার পায়ের অস্ত্রোপাচার করানো হয়।

এল ইকুইপের বর্ণনা মতে, দুই সপ্তাহ ধরে কোনো স্ট্রেচার ছাড়াই হাঁটাচলা করছেন নেইমার। তবে গত সপ্তাহে এই ফুটবল তারকা বলেছিলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ মে ডাক্তারি পরীক্ষার আগে তিনি কোনো প্রকার ম্যাচ খেলতে মাঠে নামবেন না। ওই সময়ের আগেই শেষ হয়ে যাবে চলতি মৌসুমে তার ক্লাবের শেষ ম্যাচটিও।

নেইমারের প্রত্যাবর্তনের বিষয়ে বার্তা সংস্থা এএফপির কাছে কোন মন্তব্য করতে রাজি হয়নি পিএসজি।

নেইমারের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লীগে পিএসজি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হলেও অক্ষুন্ন রেখেছে ঘরোয়া টুর্নামেন্ট লীগ কাপ ও ওয়ানের শিরোপা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...