Current date Sep 8, 2026
বাংলাদেশ

নানিয়ারচরে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

URL copied
Share URL copied

রাঙ্গামাটি প্রতিনিধি : গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে চারজন নিহত হয়েছে।

শুক্রবার (০৪ মে) দুপুরে উপজেলার বেতছড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাহাড়ের সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মার নাম জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন টিটু বলেন, গুলিতে নিহত দুইজনকে খাগড়াছড়ি হাসপাতালে আনা হয়েছে। আর আহত চারজন খাগড়াছড়ি ও আরও চারজনক উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

আর বাকি দুইজন নিহতের বিষয়টি স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (০৩ মে) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ-জেএসএস সংস্কার) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এসময় গুলিবিদ্ধ হন তার সঙ্গে থাকা একই সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রূপম চাকমাও। বাংলানিউজ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...