Current date Sep 7, 2026
খেলা

কেকেআর’র জয় হোক বা পরাজয়, শাহরুখের আয় ১৫০ কোটি!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিনোদন, গ্ল্যামার, ক্রিকেট, এই পাঁচমিশেলি থিওরিতেই আইপিএল সুপারহিট। সমালোচকরা প্রত্যেক বছরেই কোটি কোটি টাকা অর্থের ‘অপব্যবহার’ নিয়ে সরব হন। কিন্তু তাতে কিছুই এসে যায় না লিগ আয়োজক ও ফ্র্যাঞ্চাইজিদের। কেননা জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এবার মুনাফাতেও নতুন নজির সৃষ্টি করতে চলেছে আইপিএল।

সূত্রের খবর, চলতি ২০১৮ আইপিএল থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্রায় ১৫০ কোটি টাকা আয় করতে চলেছে। এমনটা নয় যে এর আগেও মুনাফার অঙ্ক আকাশ ছোঁয়নি। বিশাল লাভের মুখ দেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এই প্রথমবার প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি একই পরিমাণ অর্থ আয় করবে।

জানা যাচ্ছে, কেকেআর, সানরাইজার্স, মুম্বাই, চেন্নাই, রাজস্থান রয়্যালস, ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন, আরসিবি, সব দলগুলির স্পনশরশিপ থেকে আয় ৫৫-৬০ কোটি টাকা। নতুন স্পনসরের সৌজন্যে গত দু’বছরের তুলনায় স্পনসরশিপ থেকে উপার্জন বেড়েছে ৫৪ শতাংশ। আইপিএলের সম্প্রচারকারী হিসেবে স্টার যুক্ত হওয়ায় চলতি মৌসুমের ভারতীয় বোর্ডের আয়ের অঙ্ক ১৭ হাজার কোটি টাকা ছুঁয়েছে।

জোড়া এই আয়ের সমীকরণেই ফুলে ফেঁপে উঠছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কোষাগার। হিসেবে জানা যাচ্ছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট লাভের পরিমাণ ১৯৪ কোটি টাকা। বোর্ডকে প্রাপ্য লভ্যাংশ দিয়েও প্রতি দলের কাছে থাকবে ১৫০ কোটি টাকার কাছাকাছি। সবমিলিয়ে, কোটিপতি লিগের অন্য নাম যে আইপিএল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...