Current date Sep 7, 2026
বিনোদন

সায়ন্তিকার নতুন সঙ্গী টিকি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : টালিউডের সবচেয়ে স্বাস্থ্য সচেতন নায়িকা বলা হয় তাকে। নিজের ফিটনেসের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি। বলছিলাম কলকাতার বাংলা ছবির নায়িকা সায়ন্তিকার কথা।সায়ন্তিকার কাজ ও জিমের ফাঁকে নতুন এক সদস্য যোগ হয়েছে তার পরিবারে। আর এই নতুন সদস্যের সঙ্গে দারুণভাবে সময় কাটাচ্ছেন তিনি।সায়ন্তিকাকে পুরো সপ্তাহের বেশির ভাগ দিনই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। বাকি সময়টা ব্যয় করেন ফিটনেসে ঠিক রাখতে। তাইতো নায়িকাদের মধ্যে সবচেয়ে শরীর সচেতন বলে পরিচিত তিনি। আর সেকারণেই অবসর কাটানোর সুযোগ পান না বললেই চলে।সম্প্রতি নায়িকার পরিবারে নতুন এক সদস্য যোগ হয়েছে। আপাতত কাজ ও জিমের ফাঁকে এই নতুন সদস্যের সঙ্গেই সময় কাটাচ্ছেন সায়ন্তিকা। সায়ন্তিকার এই নতুন সদস্য হলো তার পোষ্য কুকুর ছানা। তার এই পোষ্যর নাম রেখেছেন টিকি।নতুন অতিথির সঙ্গে ভালোই সময় কাটছে তার। নায়িকার ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায় টিকিকে লাল ফ্রক পরিয়ে মাথায় ক্লিপ পরিয়ে সাজিয়েছেন সায়ন্তিকা।এছাড়াও আরেকটি ভিডিও পোস্টে দেখা যায়, টিকির সঙ্গে খেলায় মেতেছেন নায়িকা।টালিউডে বস টু, অভিমান, হিরোগিরি, বিন্দাস, আওয়ারাসহ বেশ কিছু ছবিতে দেখা গেছে সায়ন্তিকাকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...