Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশ

রাঙামাটিতে ব্রাশফায়ারে নিহতদের মরদেহ হস্তান্তর

URL copied
Share URL copied

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যানুষ্ঠান থেকে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত পাঁচজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাতে এসব মরদেহ হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা বা গ্রেপ্তার করা হয়নি।

শুক্রবার সন্ধ্যার দিকে পুলিশি নিরাপত্তায় নানিয়ারচর থেকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) শীর্ষ নেতা তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ তিনজনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়।

অপর দুইজন হলেন জনসংহতি সমিতি (এমএন-লারমা) সমর্থিত মহালছড়ি উপজেলা যুব সমিতির সভাপতি সুজন চাকমা (৩০) ও জিমিত চাকমা রেফ তনয় চাকমা। তিনজনের মরদেহ ময়নাতদন্তের পর রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত মাইক্রোবাস চালক পনছড়ির ফাতেমা নগরের সজিব হাওলাদার ও মহালছড়ির নতুন সমিল এলাকার সেতু লাল চাকমার মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার দুপুরে এ ঘটনার পর পরেই রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানান, হতাহতরা শক্তিমান চাকমার শেষকৃত্য শেষ করে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে গাড়িটি বেতছড়ির কেংক্রাছড়ি নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা ব্রাশফায়ার শুরু করে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হন আরও নয়জন। পরে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়।

এসময় আহত হয়েছেন আরও ৮ জন। হতাহতদের রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...