Current date Jul 17, 2026
বাংলাদেশ

সোমবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি

URL copied
Share URL copied

গোপালগঞ্জ প্রতিনিধি : দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামী সোমবার (৭ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন মো. আবদুল হামিদ।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে জানা গেছে, এদিন (৭ মে) বেলা ১টা ১০ মিনিটে ঢাকার বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন। ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে।

শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি। দুপুর ২টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকা উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ঢাকাটাইমসকে জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

গত ২৬ এপ্রিল একই কর্মসূচিতে যোগ দিতে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় আসার কথা থাকলেও অনিবার্য কারণে সেদিনের কর্মসূচিটি বাতিল করা হয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...