Current date Sep 7, 2026
খেলা

লিগ ওয়ানে পিএসজির হোঁচট

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : শুক্রবার লিগ ওয়ানে আমিয়াঁর ঘরের মাঠে ফের হোঁচট খেল পিএসজি। শুরুর দিকে দুইবার এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করা ক্লাবটি।

এর আগেও ম্যাচেও ঘরের মাঠে গ্যাঁগোঁর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল উনাই এমেরির দল।

গতকাল ম্যাচের শুরু থেকেই মাঠে বেশ ছন্নছাড়া ছিল প্যারিস ক্লাবটি। তবে ছন্দপতনের মাধ্যমেই শুরু ২৬তম মিনিটে প্রথম এগিয়ে যায় তারা। হাভিয়ের পাস্তোরের পাস ধরে কোনাকুনি শটে বলকে ঠিকানায় পাঠান আগের ম্যাচে জোড়া গোল করা এদিনসন কাভানি।

নিজেদের চাপ কাটিয়ে উঠে ছন্দে ফেরে পিএসজি। এরই মধ্যে প্রথমার্থে আরও দুই বার তাদের সামনে বল জালে পাঠানোর সুযোগ আসে, কিন্তু দুইবারই লক্ষ্য বেধ করতে ব্যর্থ হয় প্যারিস ক্লাবটি।

এরই মাঝেই ৪৭তম মিনিটে গোল খেয়ে বসে অতিথিরা। এতেই আরও চাপে পড়ে যায় পিএসজি। ৬৫তম মিনিটে ফরাসি মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুঙ্কুর গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। তবে তার ১৫ মিনিটের মাথায়ই ম্যাচ সমতায় ফেরিয়ে পিএসজির সঙ্গে ড্র করে তারা।

চলতি লিগে ৩৬ ম্যাচে ২৯ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৯২।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...