Current date Sep 7, 2026
বিনোদন

‘ছেঁড়া জামা’ পড়ায় সমালোচনার মুখে প্রিয়াঙ্কা‘

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় ও ক্ষমতাধর নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। চমকপ্রদ অভিনয় থেকে শুরু করে ব্যক্তিজীবনের বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই তারকা। তাই এবারো হয়নি তার ব্যতিক্রম।
এবার পোশাক নিয়ে ফের অনলাইনে সমালোচনার মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার আলোচনার বিষয় তার ‘ছেঁড়া জামা’। প্রিয়াঙ্কার ছেঁড়া জামা নিয়ে চলছে নিন্দুকদের করা সমালোচনা।ওই ছবি যখন নায়িকার সোশ্যাল মিডিয়ায় আসে, তখন একের পর এক সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
নীল রঙের যে পোশাক প্রিয়াঙ্কা পরেছ্নে, তাকে কেউ ‘ব্যাটম্যান আই’ আবার কেউ ‘সেলাই করতে পাঠানো হোক’, আবার কেউ ‘প্রিয়াঙ্কার পকেট কেউ কেটে নিয়েছে’ বলে মন্তব্য শুরু করেন। জি নিউজ জানায়, নিউইয়র্কের ডিজাইনার ডিওন লিসের নকশা করা পোশাক পরে যখন ক্যামেরার সামনে এলেন প্রিয়াঙ্কা, তখন পাপারাৎজি তাকে ঘিরে ধরে।
তবে একের পর এক সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা চোপড়া।
প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্লিন সফরের সময় তার সঙ্গে দেখা করে সমালোচনার মুখে পড়েন প্রিয়াঙ্কা। প্রধানমন্ত্রীর সামনে প্রিয়াঙ্কা কেন হাঁটুর উপরে থাকা পোশাক পরে হাজির হন, তা নিয়ে শুরু হয় জোর সমালোচনা। ওই ঘটনার পর শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে, সে কথা জানতেন না প্রিয়াঙ্কা। আর তাই সিনেমার প্রমোশনে বেরোনোর আগে একই পোশাক পরে চটপট মোদীর সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা। তাড়াহুড়োর সময় প্রিয়াঙ্কা পোশাক বদলানোর সময় পাননি বলেও জানান মধু চোপড়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...