Current date Sep 6, 2026
পরিবেশ

বৃষ্টি অব্যাহত থাকবে রবিবার পর্যন্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে কালবৈশাখী ঝড় অব্যাহত রয়েছে। কিন্তু আগামীকাল রবিবার থেকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত কমে যাবে। তবে সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে না।

আবহাওয়াবিদ আরিফ হোসেন আজ সাংবাদিকদেরত জানান, আজ শনিবার বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গেছে। আগামীকাল থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের প্রবণতা আরো কমে যাবে। তবে সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী ঝড় অব্যাহত থাকবে।

এরপর বৃষ্টিপাতের প্রবণতা ২ থেকে ৩ দিন কিছুটা কম থাকবে। এ সময় বৃষ্টিপাতের সাময়িক বিরতি থাকলেও আগামী ৯ মে থেকে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলসহ সারাদেশে বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাত হতে পারে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে ৬১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...