Current date Sep 7, 2026
বিনোদন

মুক্তির আগেই ছবির আয় ১৯০ কোটি!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সালমান খানকে বলা হয় বক্স অফিসের রাজা। মুক্তির কয়েক দিনের মধ্যে ছবির আয় ১৫০ কোটি পেরিয়ে যায়। এরপর ৩০০ কোটির ক্লাবে। বেশি দূর যেতে হবে না, ‘টাইগার জিন্দা হ্যায়’ তার সর্বশেষ উদাহরণ। আগামী ১৫ জুন মুক্তি পাচ্ছে সালমানের ‘রেস থ্রি’।

অ্যাকশন ঘরাণার এ ছবির সহ-প্রযোজক সালমান। তার সঙ্গে আছেন রমেশ তুরানি। গত এপ্রিল মাস থেকেই ছবিটি বিশ্ব ব্যাপী (চীন ব্যাতীত) পরিবেশনের জন্য একাধিক কোম্পানি তাদের কাছে ধর্না দিচ্ছেন।

ছবিটি পরিবেশনের স্বত্ন ক্রয়ে করতে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছে ফক্স স্টার স্টুডিও, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, ইয়াশ রাজ ফিল্মস ও ইরোস ইন্টারন্যাশনাল। সূত্রের ঊদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, সালমান ও রমেশ তুরানিকে বেশ লোভনীয় প্রস্তাবটিই দিয়েছে ইরোস। অঙ্কটা ১৯০ কোটি রুপির কাছাকাছি!

‘রেস থ্রি’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, অনিল কাপুর ও ববি দেওল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...