Current date Jul 17, 2026
বিনোদন

যে সিনেমায় সবাই ভিলেন

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ ছবিটির শুটিং এখন শেষের পথে। আগামী ১৫ মে থেকে টানা ৭ দিন পুরান ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে ছবিটির শুটিং হবে বলে জানালেন নির্মাতা।

ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও সোহানা সাবা। এছাড়াও আছেন আলেকজান্ডার বোসহ এক ঝাঁক অভিনয় শিল্পী।

শনিবার বিকেলে ছবিটির নির্মাতা বলেন, আর ৭ দিন শুটিং করলেই সব কাজ শেষ। এরপর আমরা ছবিটির মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখন ৩টি অ্যাকশন দৃশ্য, ২টি গানসহ কিছু কাজ বাকি। চেষ্টা করছি দ্রুত দর্শকদের সুন্দর একটি ছবি উপহার দিতে।

ছবির গল্পে দেখা যাবে, পুরান ঢাকার ছেলে আব্বাস (নিরব)। চুটকি (সোহানা সাবা) একদিন আব্বাসকে খুন করতে আসেন। কিন্তু খুন করার পরবর্তীতে আব্বাসের প্রেমে পড়ে যায় সে।

‘আব্বাস’ ছবিতে আলেকজান্ডারের অভিনয় প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, তাকে আমরা যে চরিত্রে নিয়েছি সেখানে তিনি দারুণ করেছেন। কাজটি করে আলেকজান্ডার ভাই নিজেও বেশ আনন্দিত। এই সিনেমায় সবাই ভিলেন। প্রতিটি চরিত্র নেগেটিভ। আমার ছবির গল্পই হলো নায়ক।

তিনি আরও বলেন, ‘আব্বাস’ দেখে দর্শকরা হতাশ হবেন না আমার বিশ্বাস। সব শ্রেণির দর্শকের পছন্দের কথা বিবেচনা করেই আমরা ছবিটি নির্মাণ করছি।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...