Current date Sep 8, 2026
বাংলাদেশ

ফরিদপুরে একই ঘরে কলেজ শিক্ষিকা ও ব্যাংক কর্মকর্তার মরদেহ

URL copied
Share URL copied

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে একই ঘর থেকে এক কলেজ শিক্ষিকা এবং এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলার সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাজিয়া বেগম ও সোনালী ব্যাংক কর্মকর্তা ফারুক হাসান।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার দোতলা ভবনের নিচতলায় ফারুক হাসানের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম জানান, রাতে শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকায় ফারুক হাসানের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাঁরা দুজন একই ফ্লোরের দুই ইউনিটের পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন। বিকেল থেকে সহকারী অধ্যাপক সাজিয়া বেগমের পরিবার তাঁকে খুঁজে পাচ্ছিল না। রাতে ফ্ল্যাটের মালিক মাহমুদ হাসান ডেবিট দরজা খুলে দেখতে পান, ব্যাংকার ফারুক হাসানের মরদেহ ঝুলছে। তা দেখে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ব্যাংকারের ও একই ঘরের মেঝে থেকে নারী সহকারী অধ্যাপকের লাশ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার আরো বলেন, নিহত দুজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে কী কারণে এমন চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল, তা পুলিশ জানাতে পারেনি। এদিকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...