Current date Jul 17, 2026
বিনোদন

প্রিয়াংকার নতুন ছবির ট্রেলারে সোশ্যাল মিডিয়ায় ঝড়!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : কলকাতার নতুন ছবি ‘এ তুমি কেমন তুমি।’ নেহাল দত্তের পরিচালনায় ছবিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। ছবিতে আরও অভিনয় করেছেন রিজ, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তীর মতো শিল্পী।

গল[পে দেখা যায়, স্বামী অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আত্মীয়-স্বজনও মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থা থেকে উত্তরণে টাকা উপার্জনের জন্য অবৈধ পথে হাঁটেন স্ত্রী। এক এক দিন, এক এক পুরুষের সঙ্গে মিলন। তাদের সুখ দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র !

এদিকে, ট্রেলার প্রকাশের পরপরই টালিগঞ্জে আলোচনার ঝড় বইছে। কেউ কেউ বলছেন, আত্মীয়-স্বজন মুখ ফিরিয়ে নেওয়ার পর কি আর করার ছিল তার। তবে বেশির ভাগ মানুষই এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, স্বামীকে বাঁচানোর জন্য তাই বলে কি নিজের সতীত্ব বিসর্জন দিতে হবে। এমন বিষয় যদি সিনেমার পর্দায় তুলে আনা হয় তাহলে মানুষ খারাপ পথে যেতে ভয় পাবে না। তখন সমাজে অসমাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...