Current date Sep 7, 2026
বিশ্ব

আসাদকে হত্যার হুমকি ইসরায়েলের মন্ত্রীর

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : চলমান সিরিয়া সঙ্কটের মধ্যেই দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইয়োভাল স্টাইনিটয। সোমবার তিনি বলেন, ‘ইরান যদি সিরিয়ার ভেতর থেকে ইসরায়েলের ওপর হামলা করতে পারে, তাহলে বাশার আল আসাদকে শেষ করে দেয়া হবে। তার সরকারকে ক্ষমতা থেকে ফেলে দেয়া হবে।’

সিরিয়ার গৃহযুদ্ধে ইরান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়েছে। সিরিয়ার ভেতরে ইরানি বাহিনী এবং মিলিশিয়া মোতায়েন করা হয়েছে প্রেসিডেন্ট আসাদকে রক্ষায়।

ইসরায়েল মনে করছে, ইরানি বাহিনী তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ইসরায়েল সাম্প্রতিক সময়ে সিরিয়ার ভেতরে বেশ কিছু বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি অনুযায়ী এসব হামলায় তারা ইরানি সামরিক তৎপরতাকেই টার্গেট করেছিল।

সিরিয়া নিয়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে গত ফেব্রুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন সামনের সপ্তাহে ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি আর নবায়ন করবেন কিনা সে সিদ্ধান্ত নিতে চলেছেন, তখন ইরান-ইসরায়েল দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ৯ই এপ্রিল এক ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের নয় জন সদস্য। তেহরান তখন হুঁশিয়ারি দিয়েছিল যে তারা এর প্রতিশোধ নেবে। এর প্রেক্ষিতে ইসরায়েলের মন্ত্রী ইয়োভাল স্টাইনিটয প্রেসিডেন্ট আসাদকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘আমরা তার রক্ত নেব’।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...