Current date Sep 6, 2026
লাইফস্টাইল

মিষ্টি আলুর তৈরি পানতোয়া

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : জর্দার মাঝখানে যে ছোট ছোট মিষ্টিগুলো দেখা যায় এগুলোকে পানতোয়া বলে। খেতে দারুন মজা এ মিষ্টিগুলো বড় আকারেও বানানো যায়। আজ আমরা জানবো মিষ্টি আলু দিয়ে মজাদার পানতোয়া মিষ্টি তৈরির রেসিপি। রেসিপিটি দিয়েছেন আয়েশা তানজুম।

বানাতে যা লাগবে
পানতোয়ার উপকরণ: সেদ্ধ মিষ্টি আলু ৩০০ গ্রাম, বেকিং পাউডার ২ চা চামচ, ময়দা দেড় কাপ, সয়াবিন তেল ১ চা চামচ।

শিরার জন্য উপকরণ: পানি তিন কাপ, চিনি দুই কাপ, এলাচ চারটা,
ভাজার জন্য তেল পরিমাণমতো।

যেভাবে বানাবেন
প্রথমে চিনি, এলাচ ও পানি দিয়ে শিরা করে নিতে হবে। তারপর সেদ্ধ মিষ্টি আলু চটকিয়ে এতে বেকিং পাউডার ও ময়দা মিশিয়ে ভালো করে মেখে এতে সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে গোল গোল মিষ্টি বানিয়ে নিতে হবে। গরম ডুবো তেলে মিষ্টি ভেজে নিন। মিষ্টির রঙ লাল হয়ে এলে শিরায় দিতে হবে। কিছুক্ষণ পর উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...