Current date Sep 7, 2026
খেলা

আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দল ঘোষণা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আসন্ন আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। পুরনো, নতুন আর অভিজ্ঞদের সমন্বয়ে ৩১ জনের প্রাথমিক দল ঘোষিত হয়েছে আজ মঙ্গলবার।

গত নিদাহাস ট্রফি এবং ঘরোয়া লিগের পারফরম্যান্স বিবেচনায় এনে সাজানো হয়েছে ৩১ জনের প্রাথমিক তালিকা। এই তালিকায় রয়েছে আব্দুর রাজ্জাকের নামও।

তালিকায় রয়েছে তামিম, মুশফিক মাহমুদুল্লাহ, তাসকিন, মোসাদ্দেকের মতো ইনজুরি কাটিয়ে ফেরা খেলোয়াড়রাও। তারা এখনও পুরোপুরি ফিট হয়ে না উঠলেও সিরিজ শুরুর আগে ফিট হয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

প্রাথমিক দলে রাখা হয়েছে দীর্ঘদিন দলের বাইরে থাকা নাজমুল হোসেন শান্ত, সফিউল ইসলামদের। রাখা হয়েছে মোহাম্মদ মিথুন, আরিফুল হক, আবুল হাসান রাজুকে।

৩১ জনের প্রাথমিক দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাইম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহী, নাজমুল হাসান শান্ত, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু এবং আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, জুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...