Current date Jul 17, 2026
বাংলাদেশ

যশোরে গরুর গোয়াল থেকে ১০ জেব্রা উদ্ধার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : যশোরে গরুর গোয়াল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এর মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে জেব্রাগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাতে যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরুর হাটের গোয়াল থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, জেব্রাগুলোর পাশে পড়ে থাকা কার্টুনের কারণে ধারণা করছি প্রশাসনের দৃষ্টি এড়াতে ঢাকা থেকে জেব্রাগুলোকে কার্টুনে করে আনা হয়েছিল। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

তিনি আরও বলেন, অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...