Current date Oct 28, 2026
বিশ্ব

মমতার বাড়ির সামনে বোমাতঙ্ক

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক তৈরি হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার যতীনদাস পার্ক এলাকায় মুখ্যমন্ত্রী বাড়ির কাছে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। খবর জি নিউজের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বোমা নিস্ক্রিয়করণ স্কোয়াড ও কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

এর পর এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে দিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতিতেই শুরু হয় চিরুনি তল্লাশি।

পরে পরিত্যক্ত ব্যাগটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। ব্যাগ খুলে দেখা যায় এতে বোমা নয় কিছু সাধারণ জামাকাপড় রয়েছে।

তবে কড়া নিরাপত্তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর বাসভবনসংলগ্ন এলাকায় কিভাবে ব্যাগটি এসেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...