Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

আদালত আজ নির্দেশ দিলেও ১৫ মে গাজীপুরে ভোট গ্রহণ সম্ভব ছিল : সিইসি

URL copied
Share URL copied

গাজীপুর প্রতিনিধি: ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা এ কথা জানান।

কে এম নুরুল হুদা বলেন, ‘যদি আজ বুধবারও আদালত নির্বাচন করার নির্দেশ দিতেন, তাহলেও ১৫ মে ভোট গ্রহণ সম্ভব ছিল। কারণ, ভোট গ্রহণের আগে প্রায় সাড়ে ৮ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১২ হাজার সদস্য মোতায়েন করা প্রয়োজন। কিন্তু স্বল্প সময়ে এত জনবল মোতায়েন করা সম্ভব নয়। তবে আদালত যদি কাল বৃহস্পতিবার ১৫ মে ভোট গ্রহণের আদেশ প্রদান করেন, তবে আদালতের নির্দেশ মেনে এই সময়ে ভোট গ্রহণ আমাদের করতেই হবে।’

গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান ও এনডিসি কুদরত এ খুদা জুয়েল প্রমুখ।

এর আগে সিইসি গাজীপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। সেখানে বেশ কিছু সময় আলোচনা করে পরে তিনি গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...