Current date Sep 7, 2026
বিশ্ব

যোগ্যতায় নাকি লৈঙ্গিক কারণে কান চলচ্চিত্র উৎসবে নারীদের প্রাধান্য?

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফ্রান্সের ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসব। ৭১তম কান চলচ্চিত্র উৎসবে নারী-পুরুষের সমতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

এবারের উৎসবে জুরিদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান নারী অভিনেত্রী ও নির্মাতা কেট ব্লানচেট। তিনি বলেন, এবারে জুরি বোর্ডেও নারীদের সংখ্যা বেশি। আমি সেখানে প্রধান হিসেবে আছি।

তিনি অারো বলেন, এবার নারীদের আধিক্যের কারণে এটা ভাবা একেবারেই ঠিক হবে না যে, পুরুষদের তুলনায় তাদের সুবিধা দেওয়া হচ্ছে। প্রতিযোগিতায় বেশ কয়েকজন নারী অংশ নিয়েছেন, লৈঙ্গিক কারণে নয়, নিজেদের কাজ দিয়েই তারা এখানে জায়গা করে নিয়েছেন।

এর আগে মাত্র দু’জন নারী নির্মাতার চলচ্চিত্র কানের মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারতো। তবে উৎসব কর্তৃপক্ষ সেখান থেকে সরে এসেছেন। এখন থেকে যোগ্য নারীদের চলচ্চিত্র সংখ্যায় বেশি হলে, সেগুলো গ্রহণ করা হবে।

কানকে কেন্দ্র করে অনেকে অস্কার নিয়েও সমালোচনা করছেন। সমালোচকদের বক্তব্য, অস্কারে পুরুষদের প্রাধান্য। এমনকি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলোতেও পুরুষদের আধিপত্য দেখা যায়। সেখানে সবসময় নারীদের দেখানো হয় পুরুষের অধীন হিসেবে।

অনেকেই বলছেন, অস্কার কমিটিতে যেমন পুরষদের আধিপত্য, পুরস্কার হিসেবে যে স্ট্যাচু বা প্রতিকৃতি দেওয়া হয়, সেটাও একজন পুরুষ যোদ্ধার। সেই বিবেচনায় কান চলচ্চিত্র উৎসবে নারীদের প্রাধান্যের বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন সমালোচকরা।

সেরার আসন ছিনিয়ে নেওয়ার জন্য ২১টি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে। কানের পর্দা নামবে ১৯ মে; ওই দিন প্রদর্শিত হবে ‘দ্য ম্যান হু কিলড ডন কুইক্সোট’।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...