Current date Sep 8, 2026
বাংলাদেশ

দামুড়হুদায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিরাজুল ইসলাম মিরা (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (৯ মে) রাত ২টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠে এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মিরাজুল দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত হাফেজ মণ্ডলের ছেলে।

পুলিশের দাবি, মিরাজুল ইসলাম একজন ডাকাত সর্দার। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

পুলিশের ভাষ্যমতে, বুধবার বিকেলে দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয় মিরাজুল। পরে রাতে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। তারা উপজেলার গোবিন্দহুদা গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে মিরাজুলের অন্য সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যান ডাকাতদলের সদস্যরা। এ সময় গুলিতে নিহত হন মিরাজুল। পরে ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুইটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বলেন, মিরাজুলের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ ৯টি মামলা রয়েছে। জামু আকরাম বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...