Current date Jul 4, 2026
Lead Newsআইন-আদালত

২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের নির্দেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ জুনের মধ্যে স্থগিত হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সম্পন্নের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এ বি এম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করলে হাই কোর্ট ৬ মে এ নির্বাচন স্থগিত করে।

হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীর আপিল আবেদন শুনানির জন্য ৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয় চেম্বার আদালত।

গতকাল আবেদন দুটি আপিল বিভাগে এলে ইসির আইনজীবী মো. ওবায়েদ রহমান মুস্তফা জানান, নির্বাচন কমিশনও হাই কোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল ফাইল করেছে। বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ রায় দেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...