Current date Jul 17, 2026
বিশ্ব

ভারতে ঝড় ও বজ্রপাতে ১২ জনের মৃত্যু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় ঝড় ও বজ্রপাতে কমপক্ষে ১২ জন মারা গেছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, বজ্রপাত ও ঝড় চলাকালে ইতাওয়াহ জেলায় চারজন, মথুরায় তিনজন, ফিরোজাবাদে দুজন, আগ্রা, আলীগড় ও কানপুর জেলায় একজন করে মারা গেছেন।-খবর সিনহুয়ার।

এদের মধ্যে কয়েকজন বজ্রপাতে এবং কয়েকজন গাছ ও বিদ্যুতের খুঁটিতে চাপা পড়ে মারা যান।

তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ এ আবহাওয়ায় এসব জেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে কর্মকর্তারা তা পরিমাপের চেষ্টা করছেন।

গত সপ্তাহে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ ধূলি ঝড়ের আঘাতে ১২৫ জনের বেশি নিহত ও তিন শতাধিক লোক আহত হয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...