Current date Sep 7, 2026
বিশ্ব

ট্রাম্প-কিমের বৈঠক ১২ জুন সিঙ্গাপুরে

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হবে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও বলেন, বিশ্বশান্তির জন্য বৈঠকটিকে একটি বিশেষ মুহূর্তে রূপ দেয়ার চেষ্টা করব আমরা।

গত বুধবার উত্তর কোরিয়ায় আটক তিন মার্কিন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ট্রাম্প-কিম বৈঠকের আগে দেশটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া। আর মার্কিন বন্দীদের মুক্তিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন ট্রাম্প।

কয়েক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া একে অপরের সঙ্গে পারমাণবিক সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। গত বছর জাতিসংঘে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বা তার কোনো বন্ধু দেশ আক্রান্ত হলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে।

ট্রাম্প একবার কিমকে উন্মাদ আখ্যা দেন এবং তাকে ‘রকেট মানব’ বলেন। জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে পাগল বলে আখ্যায়িত করেন কিম।

কিন্তু এপ্রিলের শুরুতেই উত্তর কোরিয়ার বৈঠকের আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকে বিস্মিত করে দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক অনুষ্ঠিত হলে দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এটাই হবে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার প্রথম মুখোমুখি আলোচনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...