Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ব্রণ ঢাকতে যেভাবে মেকআপ করবেন

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : ব্রণ নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ কমই আছে। বিশেষ করে তরুণীদের মুখে ব্রণের সমস্যা থাকেই। ব্রণের সমস্যা হলে নষ্ট হয় মুখের স্বাভাবিক সৌন্দর্য। মেকআপ করলেও যেন ঠিকভাবে মিশতে চায় না। তাই চলুন জেনে নেই মুখের ব্রণ ঢাকতে কিভাবে মেকআপ করবেন।

মেকআপ শুরুর আগে অবশ্যই মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর মুখে জেল বা ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এবার হাতের আঙ্গুল দিয়ে প্রাইমার নিয়ে সারা মুখে ভালো করে মাখিয়ে দিন। যাতে মেকআপ ঠিকমতো বসে বা স্মুথ ইফেক্ট পাওয়া যায়। এবার মুখের দাগ ব্রণ ঢাকার জন্য কনসিলার লাগান। এবার ব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। হাত দিয়ে কখনো কনসিলার ঘষবেন না।

কনসিলার দেয়ার পর টিস্যু পেপার দিয়ে সারা মুখে চেপে নিন। এতে করে বাড়তি মেক-আপ শুষে নিবে।সবসময় ট্রাই করবেন মেক-আপ যাতে ন্যাচারাল হয়। এবার লিকুইড ফাউন্ডেশন স্ট্রিপলিং ব্রাশ দিয়ে মুখে লাগিয়ে নিন।

ব্রাশের স্ট্রোক একদিকে টানবেন। উল্টা-পাল্টা স্ট্রোক টানবেন না এতে করে আগের লাগানো কনসিলার উঠে আসতে পারে। স্ট্রোক টেনে কিছুক্ষণ অপেক্ষা করুন। যাতে করে মেকআপ স্কিনে বসে যায় এবং ভালোভাবে মিশে যায়।

এবার কমপ্যাক্ট বা ট্রান্সলুসেন্ট পাউডার সারা মুখে লাগান। মেকআপ অনেকক্ষণ ভালো রাখার জন্য ফিনিসিং স্প্রে করুন। দেখবেন আপনার মুখের দাগ ব্রণ কিছুই দেখা যাচ্ছে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...