Current date Sep 7, 2026
বিনোদন

রুপার থালায় খেলেন বিয়ের সব অতিথি!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : চমকের যেন শেষ নেই! একের পর এক ঝুলি থেকে বের হচ্ছে খবর, যা দেখে চোখ ছানাবড়া সবার। আংটিবদল, বাওয়ালি রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানের পর এবার রুপার আসবাব।

তবে শুধু জামাই বা মেয়ে নয়, শুক্রবার দুপুরে বজবজ রাজবাড়িতে রুপার থালা, বাটি, চামম, গ্লাসেই খাবার খেলেন বিয়ের আমন্ত্রিত অতিথিরা।

রাজ-শুভশ্রীর বিয়েতে আমন্ত্রিতদের জন্য রুপার কুকারি সেটের ব্যবস্থা করেছেন অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ বাবু।

কলকাতার নামী রেস্তোরাঁ ‘স্কি বালিগঞ্জ প্লেস’ থেকে আনা হয় দুপুরের সব খাবার। দুপুরের মেনুতে ছিল- সাদা ভাত, শাকভাজা, চিংড়ি বাটা, শুক্তো, আম-আদা মুগডাল, নারকেল পোস্ত বড়া, মৌরলা মাছের পেঁয়াজি, ভেজ কাটলেট, ভেটকি পাতুড়ি, ছানার কালিয়া, কাঁচালঙ্কা-ধনেপাতার মুরগি, ধোকার ডালনা, খেঁজুর আমসত্তের চাটনি, সাবুর পাঁপড়, তোতাপুলী, দই এবং পান।

ইতিমধ্যে হয়ে গিয়েছে রাজ-শুভশ্রীর গায়ে হলুদের পর্ব। রাত ১১টা রয়েছে বিয়ের লগ্ন। টলিগঞ্জের হাইপ্রোফাইল অভিনেতা-অভিনেত্রী থেকে উঁচুদরের মন্ত্রী-সাংসদ এই বিয়ের নিমন্ত্রিতদের লিস্ট বিশাল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...