Current date Sep 8, 2026
বাংলাদেশ

স্ত্রীকে ভারতে নিয়ে পতিতালয়ে ৮০ হাজার টাকায় বিক্রি, অতঃপর…

URL copied
Share URL copied

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুর থেকে ভারতে পতিতাবৃত্তির জন্য স্ত্রীকে পাচারের সময় স্বামী নিখিল বেপারীকে আটক করেছেন র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে নিখিলকে আটক করা হয়। সে বরিশালের গৌরনদী উপজেলার জয়সিরকাঠি এলাকার নীলকান্ত বেপারীর ছেলে নিখিল বেপারী।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকার বাসিন্দা ওই নারীকে এক বছর আগে ভারতের বিহারের একটি পতিতালয়ে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয় তার স্বামী নিখিল।

সেখানে তাকে দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, অশ্লীল ভিডিও এবং পর্নো ছবি তৈরি করা হতো। সুযোগ পেয়ে ছয় মাস পর ওই নারী সেখান থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

এরপর তার স্বামী নিখিল বেপারী বাংলাদেশে এসে তাকে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে শিশুসন্তানসহ পুনরায় ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে।

শুক্রবার দুপুরে মাদারীপুরে ভূরঘাটা এলাকা থেকে যশোরের বেনাপোলগামী গাড়িতে উঠলে ওই নারী কৌশলে মোবাইল ফোনে র‌্যাবকে খবর দেন। র‌্যাব সেখানে গিয়ে পাচারকারী নিখিল বেপারীকে আটক করে এবং শিশুসন্তানসহ ওই নারীকে উদ্ধার করে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার অ্যাডিশনাল এসপি তাজুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে নারী পাচারকারী নিখিল বেপারী তার স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রি করার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...