Current date Jul 17, 2026
শিক্ষা

কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে কাল পরীক্ষা-ক্লাস বর্জন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা নিয়ে প্রজ্ঞাপন দাবিতে আগামীকাল রোববার ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
জানালেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কোটা বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে গেলো বুধবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একযোগে মানববন্ধন করা হয়।

১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির জের ধরে সৃষ্ট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন।

১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু কোটা বাতিল বা সংস্কারের সরকারি প্রজ্ঞাপন না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...