Current date Nov 9, 2026
বাংলাদেশ

‘জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই আজ মহাকাশে বাংলাদেশ’

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ উচ্চ মর্যাদা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আর এই কাজের ফলেই আজ আমরা বাংলাদেশকে মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি।

আজ শনিবার সকালে রাজধানীর মুগদায় জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ স্যাটেলাইটের আমাদের সার্বিকভাবে কাজে লাগবে। এটা ব্যবহার করে আমরা শিক্ষা, বিনোদন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে লাগাতে পারবো। আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবো।

আজ আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। তার সম্মানে ১২ মে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে থাকে।

তাই বাংলাদেশের নার্সিং বিষয়ে তিনি বলেন, কোরিয়া সফরকালে সে দেশের সরকারের সঙ্গে বাংলাদেশের নার্সিং সেবা উন্নয়নের বিষয়ে আমার আলোচনা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগরে আমরা হাসপাতাল বৃদ্ধি করেছি। মুগদার এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার নার্স বের হবে এবং মানুষকে সেবা দেবে। স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী তার এলাকায় নিজের পয়সায় একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করবেন, এর অনুমতিও দেওয়া হবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...