Current date Sep 11, 2026
বাংলাদেশ

জাজিরা প্রান্তে নেয়া হয়েছে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর জন্য শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেয়া হয়েছে চতুর্থ স্প্যানটি।

শনিবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনের মাধ্যমে স্প্যানটি নেয়ার কাজ শুরু হয়।

৩৭, ৩৮, ৩৯, ৪০ নম্বর পিলারে তিনটি স্প্যান বসানোর মাধ্যমে ৪৫০ মিটার কাঠামো দৃশ্যমান হয়েছে। চতুর্থ স্প্যানটি বসলে ৬০০ মিটার দৃশ্যমান হবে।

১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি প্রায় ৬ কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে পিলারের পাইল স্থাপনের জন্য চ্যানেলে থাকা ফ্লোটিং ক্রেনগুলো।

আবহাওয়া অনুকূলে থাকায় জাজিরা প্রান্তের ৪১ নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রকৌশলীরা।

জানা গেছে, প্রথম স্প্যানটি বসতে প্রকৌশলীদের বেশি সময় লাগলেও আস্তে আস্তে বাকি স্প্যান বসাতে সময় কমে আসবে। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে মাওয়া প্রান্তে পাইলিংয়ের কাজে গতি বেড়েছে। স্প্যানগুলো পানি থেকে ১২০ ফুটের বেশি উচ্চতায় বসানো হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...