Current Date:Jun 22, 2026

বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন আছে: কাদের

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ জয় করেছে। এতে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হল।

কিন্তু বিএনপি এই সাফল্যে অভিনন্দন জানাতে কৃপণতা দেখিয়ে সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। মহাকাশের সাফল্য নিয়ে তারা গর্ববোধ করে না। তাই তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন আছে।

শনিবার রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স মিলনায়তনে ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দুর্নীতির কারণেই ২০০৮ সালে ক্ষমতায় আসতে পারেনি। তাই দুর্নীতি করলে তার পরিণাম কী হয় সেটা মালয়েশিয়া থেকে বিএনপিকেই শিক্ষা নিতে হবে। কিন্তু বর্তমান সরকার দুর্নীতি করে এমন অভিযোগ কেউ দিতে পারেনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব হারুনুর রশিদ। এ ছাড়া আলোচনায় অংশ সেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফকুর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

Share