Current date Sep 7, 2026
বিশ্ব

ইসরাইলে হামলা চালাতে মোটেই দ্বিধা করা হবে না: সিরীয় রাষ্ট্রদূত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সব ধরনের হামলার পাল্টা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত ইমাদ মোস্তফা।

তিনি বলেন, একটি স্বার্বভৌম ভূখণ্ড হিসেবে আত্মরক্ষার স্বার্থে ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মোটেই দ্বিধা করা হবে না।

তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলি আগ্রাসনের মুখে তার দেশের জনগণের আত্মরক্ষার অধিকার আছে।

শুক্রবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে সিরিয়ার এ কূটনীতিক এসব কথা বলেছেন।

ইসরাইল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও যেসব বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করবে সেগুলোকে সিরিয়ার সামরিক বাহিনী ভূপাতিত করবে বলেও তিনি সতর্ক করেন।

ইমাদ মুস্তাফা বলেন, তার দেশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রাখবে, যাতে ইসরাইলের যেকোনো ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমানকে ভূপাতিত করা সম্ভব হয়।

ইসরাইলের বাহিনী সিরিয়ার ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করার একদিন পর সিরিয়ার রাষ্ট্রদূত এসব কথা বললেন।

ইসরাইল দাবি করেছে, সিরিয়া থেকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের জবাবে তারা হামলা চালিয়েছে। তবে ইরানি ক্ষেপণাস্ত্রের দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সিরিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...