Current date Sep 7, 2026
বিশ্ব

মমতাকে হত্যার ষড়যন্ত্র!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। এ জন্য ‘‌সুপারি’‌ও দেওয়া হয়েছে।

শুক্রবার ‘‌জি ২৪ ঘণ্টা’‌কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি। খবর আজকালের।

সাক্ষাৎকারে মমতা বলেন, আমি সব সময় সাধারণ মানুষ হিসেবে থাকতে ভালোবাসি। এখন আমাকে হত্যা করতে সুপারি দেওয়া হয়েছে। প্রশাসনে আছি তাই খবর পেয়েছি। পুলিশ আমাকে বাড়িও বদলাতে বলেছে।

কোনও দলের নাম উল্লেখ না করে মমতা জানান, একটি রাজনৈতিক দল তাকে হত্যার চক্রান্তের জন্য টাকা দিয়েছে। এরই মধ্যে তার বাড়িও ‘‌রেকি’‌ করে গেছে খুনিরা।

তিনি আরও বলেন, আমি ভয় পাই না। বহু লড়াই, সংগ্রাম করে উঠে এসেছি। অত্যাচারিত হয়েছি। অনেকবার হত্যা চেষ্টা করা হয়েছে। সম্প্রতি খবর পেলাম আবারও আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে। কিন্তু আমি যতদিন বাঁচব, প্রতিবাদ করবই। কেউ আমার কণ্ঠরোধ করতে পারবে না। আর যদি সত্যিই এমন ঘটনা ঘটে, তাহলে আমার অবর্তমানে দল কে চালাবে সেটিও লিখে রেখেছি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...