Current date Sep 6, 2026
স্বাস্থ্য

ভ্রমণে বমি বমি ভাব হলে যা করবেন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গাড়িতেই চড়লেই অনেকে অসুস্থ বা বমি বমি ভাব বোধ করেন। কেউ কেউ আবার প্লেনে চড়লেও এ ধরনের অস্বস্তি বোধ করেন।এটাকে মোশন সিকনেস বলে। এটা হলে অনেকের আবার বমি হয়, মাথা ঘোরে, তদ্রাভাব, ঘাম হয়, অস্বস্তি, মাথাব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া- এসব উপসর্গ দেখা দেয়।

মোশন সিকনেস কেন হয় তা নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, মানুষের শরীরে ৩টি অংশ গতি নির্ণয় করতে পারে এবং সেই তথ্য মস্তিষ্কে পৌছে যায়। এই তিনটি অংশ হল- চোখ,অন্তঃকর্ণ এবং ত্বক।এদের ‘সেন্সরি রিসেপ্টর’বলা হয়। যখনই এই ৩ সেন্সরের মধ্যে কোনও অসামঞ্জস্যতা দেখা দেয়,তখনই মূলত মোশন সিকনেস দেখা দেয়।

বেশিরভাগ মোশন সিকনেস খুব ভয়াবহ না। এগুলো এমনিতে সেরে যায়। তবে কারও কারও ক্ষেত্রে এই সমস্যাগুলো প্রকট হয়ে ওঠে।

ভ্রমণের সময় যাদের মোশন সিকনেস দেখা দেয় তাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

১.গাড়িতে বসে সামনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকান। অন্যান্য গাড়ির চলাফেরা দেখতে থাকুন।

২. ভ্রমণের সময়টা রাতে হলে চোখ বন্ধ করে থাকুন। তদ্রাভাব এলে বমি বমি ভাব কম লাগবে।

৩.ভ্রমণের সময় চুইংগাম চিবুতে পারেন। এটা অনেকসময় মোশন সিকনেস কমিয়ে দেয়।

৪. ভ্রমণের সময় আদা চিবুতে পারেন। এটাও বমি ভাব কমাতে সাহায্য করে।

৫. যাদের মোশন সিকনেস হয় তাদের ভ্রমন চলাকালনি সময়ে মোবাইল, ট্যাব ব্যবহার করা ঠিক নয়।।

৬. যে সিটে কম ঝাঁকুনি লাগে সেই সিট বেছে নেওয়ার চেষ্টা করুন।

৭. অস্বস্তি বোধ করলে জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে।

৮. সুন্দর, সুরেলা, স্নিগ্ধ গান শোনা যেতে পারে

৯. ভ্রমণের আগে ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

এছাড়া যাদের মোশন সিকনেস তীব্রতর হয় তারা ভ্রমনের ২ ঘন্টা আগে বমি ভাব কমানোর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে নিতে পারেন।

সূত্র : মেডিকেল নিউজ টুডে , জি নিউজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...