Current date Sep 7, 2026
খেলা

রানের পাহাড় ডিঙ্গাতে পারল না পাঞ্জাব

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : কিংস ইলেভেন পাঞ্জাব লড়াই করেনি তা বলা যাবে না। ক্রিস গেইলের ব্যর্থতার দিনেও লড়াই করেছে প্রীতি জিনতার দলটি। তবে কলকাতা নাইট রাইডার্সের ছুঁড়ে দেয়া ২৪৫ রানের পাহাড় ডিঙ্গাতে পারেনি পাঞ্জাব। ৩১ রানে হেরে যায় রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন দলটি।

শনিবার কলকাতার ইডেন গার্ডেনে টসে হেরে আগে ব্যাট করে সুনিল নারিন এবং দিনেশ কার্তিকের ব্যাটে ভর করে ২৪৫ রানের পাহাড় গড়ে কলকাতা। এই রান সংগ্রহ করার মধ্য দিয়ে আইপিএলের চলতি ১১তম আসরের দলীয় সর্বোচ্চ স্কোর করে ইতিহাস গড়ে কলকাতা।

টার্গেট তাড়া করতে নেমে ২১৪ রান সংগ্রহ করে পাঞ্জাব। দলের হয়ে ২৬ বলে ৬৬ রান করেন লোকেশ রাহুল। ২২ বলে ৪৫ রান করেন অধিনায়ক অশ্বিন। ২০ বলে ৩৪ রান করেন অ্যারন ফিঞ্চ। ২১ রানে ফেরেন ওপেনার ক্রিস গেইল।

এর আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৫ রানের পাহাড় গড়ে কলকাতা। দলকে রানের চূড়ায় ওঠাতে ৩৬ বলে চার ছক্কায় এবং নয় চারের সাহায্যে ৭৫ রান করেন ওপেনার সুনিল নারিন।

২৩ বলে তিন ছক্কা এবং পাঁচ বাউন্ডারিতে ৫০ রান করেন কার্তিক। ১৪ বলে ৩১ রান করেন আন্দ্রে রাসেল। ১৭ বলে ২৭ রান আসে ওপেনার ক্রিস লিনের ব্যাট থেকে। এছাড়া ২৪ রান করেন রবিন উথাপ্পা।

কলকাতা : ২০ ওভারে ২৪৫/৬ (নারিন ৭৫, কার্তিক ৫০, রাসেল ৩১, ক্রিস লিন ২৭, উথাপ্পা ২৪)।

পাঞ্জাব : ২০ ওভারে ২১৪/৮ (রাহুল ৬৬, অশ্বিন ৪৫, ফিঞ্চ ৩৪; রাসেল ৩/৪১)।

ফল : কলকাতা ৩১ রানে জয়ী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...