Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

চিকিৎসকদের পরামর্শ পেলে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকদের পরামর্শ পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যে চিঠি দেয়া হয়েছে সেটি এখনও তার হাতে পৌঁছায়নি বলেও জানান মন্ত্রী।

শনিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রকৌশলীদের প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনকে আমাদের সরকারের চিকিৎসকরা দেখছেন। তাদের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে তার (খালেদা জিয়ার) স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয়েছে। এ চিকিৎসকরা যদি মনে করেন তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন, তাহলে আমরা তাদের পরামর্শ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, কারাগারে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও তাকে দেখছেন। আমরা তাদের সেই সুযোগ করে দিয়েছি। এখন চিকিৎসকদের পরামর্শ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে আমরা শুনেছি। এটা পেলে আমরা কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

খুলনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সেখানে পরোয়ানাভুক্ত যেসব আসামি আছে পুলিশ তাদের ধরছে। এটা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই করছে পুলিশ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...