Current date Sep 7, 2026
খেলা

পুনের মাঠে দুঃখ মোচন করতে পারবে কী সাকিবরা?

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং সানরাইজার্স হায়দরাবাদ। লিগ টেবিলের উপরের দিকে থাকা এই দুই দলের ম্যাচকে কেন্দ্র করে এরইমধ্যে শুরু করেছে বাড়তি উত্তেজনা।

রোববার বিকেল সাড়ে ৪টায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে লড়াই হবে চলতি আসরের সেরা দুই দলের। বাড়তি নজর কাড়বেন হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আল হাসান ও চেন্নাইয়ের ডোয়াইন ব্রাভোর দিকে। বিশ্বের সেরা এই দুই অলরাউন্ডার টি-টোয়েন্টির ইতিহাসে সফলতম তারকা।

একাদশতম আসরে শুরুটা ভাল করলেও মাঝ পথে এসে হঠাৎই ছন্দ হারিয়েছে চেন্নাই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে। তবে, প্রথমদিকের ম্যাচগুলোতে ভাল পারফর্ম করায় এই হারের প্রভাব বিশেষ পরেনি পয়েন্ট টেবিলে।

যার ফলে এগারো ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে। ১১ ম্যাচের মধ্যে চেন্নাই জয় পেয়েছে ৭টি ম্যাচে, হেরেছে ৪টি ম্যাচ। এই জায়গা থেকে এক ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে ধোনির দল।

সেক্ষেত্রে এই ম্যাচকেই টার্গেট করতে চলেছে চেন্নাই। এই ম্যাচে পরিবর্তন আসতে পারে চেন্নাইয়ের প্রথম একাদশে। এনডিটিভি জানায়, ডেভিড উইলির পরিবর্তে এই ম্যাচে দলে ফিরতে পারেন লুঙ্গি এনগিডি।

অন্যদিকে, আজকের ম্যাচ জয়ের জন্য সিএসকে যে প্রতিপক্ষকে বেছে নিয়েছে সেই সানরাইজার্স হায়দরাবাদ চলতি আইপিএলে সব থেকে ব্যালেন্সড টিম। প্রয়োজনমতো বোলিং ইউনিট এবং ব্যাটিং ইউনিট বহুবার নিজেদের জাত চিনিয়েছে।

১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছে কেন উইলিয়ামসনের দল। ১১ ম্যাচ খেলে সানরাইজার্স হায়দরাবাদ জয় পেয়েছে ৯টি ম্যাচে।
মাত্র ২টি ম্যাচে হারতে হয়েছে তাদের। লিগ টেবিলের শীর্ষে রয়েছে এই দল।

কোচ থেকে অধিনায়ক কেউই দলে অপ্রয়োজনীয় পরিবর্তন আনার পক্ষে নয়। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ফলে এই ম্যাচে আরও একটি সুযোগ পাচ্ছেন শ্রীবৎস গোস্বামী। ঘরের মাঠে ম্যাচ হলেও চেন্নাইয়ের কাছে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে এই ম্যাচ।

আইপিএলের ইতিহাসে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ৭ বার। যার মধ্যে ৫ বারই জিতেছে সিএসকে। মাত্র ২ ম্যাচে জয়ের মুখ দেখেছে এসআরএইচ।

যদিও পুনের মাঠে হায়দরাবাদের রেকর্ড খুবই খারাপ। দুটি ম্যাচ এখানে খেলে একটিতেও জিততে পারেনি তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...