Current date Sep 7, 2026
বিনোদন

‘পোড়ামন ২’ ছবির টিজার প্রশংসিত (ভিডিও)

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন সিয়াম আহমেদ। ছবিতে তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

শনিবার ছবির প্রথম টিজার প্রকাশ হয়েছে। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজার অনলাইন দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। আগামী ঈদ-উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

শুরুতে এই ছবিতে পূজার নায়ক হিসেবে রোশানের নাম ঘোষণা করা হয়। তবে কাহিনি ও চরিত্রের প্রয়োজনে ছোট পর্দার জনপ্রিয় মুখ সিয়ামকে কাস্ট করা হয়। এর আগে ‘পোড়ামন ২’ ছবির পোস্টার ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু একদিন না পেরুতেই জানা যায়, পোস্টারটি একটি ইরানি ছবির পোস্টার থেকে নকল করা হয়েছে। তখন অবশ্য পরিচালক ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন। তারা কোনো নকল করেননি। এটা মিলে গেছে এমন মত দেন।

২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিটি মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটির মাধ্যমে মাহিয়া মাহি ও সাইমন সাদিক দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান, যা আজো অটুট।
গ্রামের ডানপিটে একটি ছেলে সুজন এবং হতদরিদ্র স্কুলপড়ুয়া মেয়ে পরী। প্রেম ভালোবাসা কী সেটা তাদের জানা নেই কিন্তু পরস্পরের সঙ্গে দেখা এবং কথা বলতে বলতে একসময় তাদের মধ্যে এক ভালোলাগা বোধের তৈরি হয়।

কিন্তু নানা প্রতিকূলতার মাঝে মোড় ঘুরে যায় ঘটনার। হৃদয় বিদারক এক প্রেম কাহিনিতে শেষ হয় ছবিটি। জানা গেছে, ছবিটির প্রথম সিক্যুয়েলের সঙ্গে ‘পোড়ামন ২’ ছবির মিল পাবেন না দর্শক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...