Current date Oct 28, 2026
বিশ্ব

ইন্দোনেশিয়ায় গীর্জায় হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৯

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৩টি গীর্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩২ জন।

আজ রবিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার ৩টি গীর্জায় এ আত্মঘাতী হামলা চালানো হয়।

ইন্দোনেশিয়ার পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার সকালে ৩টি গির্জায় কয়েক মিনিটের মধ্যে ওই হামলাগুলো চালানো হয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কেউই দ্বায়িত্ব স্বীকার করেনি।

এদিকে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক মাসগুলোতে ইসলামি জঙ্গীগোষ্ঠী গুলোর পুনরুত্থান দেখা দিয়েছে। সূত্র: রয়টার্স, বিবিসি

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...