Current date Jul 5, 2026
Lead Newsবিশ্ব

স্বরাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রীর নাম ঘোষণা মাহাথিরের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশটির স্বরাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩ মন্ত্রীর নাম ঘোষণা দেন তিনি।

মুহাইদিন ইয়াসিনকে স্বরাষ্ট্র, লিম গুয়ান ইংকে ফাইন্যান্স এবং মোহাম্মদ সাবুকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার মাহাথির বলেন, ১০ মন্ত্রণালয়ের মধ্যে ৩টির মন্ত্রীর নাম ঘোষণা দেওয়া হয়েছে। যোগ্যতা ও অভিজ্ঞতাসহ আরো অনেক কারণ বিবেচনা করে যত দ্রুত সম্ভব পূর্ণ মন্ত্রিসভা গঠন করা হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন মাহাথির মোহাম্মদ (৯২। দেশটিতে বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বে রাজনৈতিক জোট পাকাতান হারাপান ১১৩ আসনে জয়ী হয়। অন্যদিকে ৬০ বছরের বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯টি আসন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...