Current date Jul 17, 2026
বাংলাদেশ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

URL copied
Share URL copied

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সারফান ইসলাম বাবু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবু নগরের কাঁচিঝুলি এলাকার চাঞ্চল্যকর মোহাম্মদ বাবু ওরফে পিউ বাবু হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

গতকাল রবিবার (১৩ মে) রাত ৩টার দিকে নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে গোয়েন্দা পুলিশের কনস্টেবল শফিকুল ও ২ নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিসুর আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে দাবি করেছে পুলিশ।

রাত সাড়ে ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গতকাল রবিবার হত্যা মামলার প্রধান আসামি সারফান ইসলাম বাবুকে ঢাকা জেলা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি শাখা। পরে রবিবার রাত ৩টার দিকে তাকে নিয়ে পলাতক আসামি রাজিবসহ অন্যদের ধরতে নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজিবসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জন পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশও পাল্টা গুলি করলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন বাবু। পরে হামলাকারীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় বাবুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান বলেন, নিহত সারফান ওরফে বাবু আরমান ইসলাম ওরফে সুন্দরী আরমানসহ একাধিক হত্যা মামলার আসামি। নগরের কাঁচিঝুলি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০ এপ্রিল মোহাম্মদ বাবু ওরফে পিউ বাবুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন বাবু ও তার সহযোগীরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...