Current date Jul 17, 2026
আইন-আদালত

বার কাউন্সিল নির্বাচনে আজ ভোট

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন আজ সোমবার। সারা দেশে ৭৮টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে। ভোটের সময় আইনজীবীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি দেখাতে হবে। এ ভোটের মাধ্যমে সারা দেশের ৪৩ হাজার ৭১৩ জন আইনজীবী তিন বছরের জন্য তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন। এ নির্বাচনের লক্ষ্যে সরকার সমর্থক ও বিএনপি সমর্থক আইনজীবীদের প্যানেলের মনোনীত প্রার্থীরা সারা দেশে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

বর্তমানে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সরকার সমর্থক আইনজীবীরা। বর্তমান কমিটিতে সরকার সমর্থক আইনজীবীর সংখ্যা ১০। আর বিএনপি সমর্থক আইনজীবীর সংখ্যা চার।

বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরো সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

সরকার সমর্থক প্যানেল
এবারের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে প্যানেল নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারকে। এ প্যানেল থেকে সাধারণ আসনে অন্য যাঁদের প্রার্থী করা হয়েছে তাঁরা হলেন অ্যাডভোকটে ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, পরিমল চন্দ্র (পিসি) গুহ ও মোখলেসুর রহমান বাদল। অঞ্চলভিত্তিক আসন থেকে সদস্য পদে ‘এ’ গ্রুপ থেকে কাজী নজিবুল্লাহ হিরু, ‘বি’ গ্রুপ থেকে মো. কবির উদ্দিন ভুইয়া, ‘সি’ গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ‘ডি’ গ্রুপ থেকে এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, ‘ই’ গ্রুপ থেকে পারভেজ আলম খান, ‘এফ’ গ্রুপ থেকে মো. ইয়াহিয়া এবং ‘জি’ গ্রুপ থেকে মো. রেজাউল করিমকে প্রার্থী করা হয়েছে। এর মধ্যে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, কাজী নজিবুল্লাহ হিরু, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও মো. রেজাউল করিম বর্তমান কমিটিতে রয়েছেন।

বিএনপি সমর্থক প্যানেল
বিএনপি সমর্থক আইনজীবী প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সাধারণ আসনে এ প্যানেল থেকে অন্য যাঁরা প্রার্থী হয়েছেন—অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, আলহাজ বোরহানউদ্দিন, হেলালউদ্দিন মোল্লা, তৈমূর আলম খন্দকার, মো. আব্বাস উদ্দিন ও আসিফা আশরাফী পাপিয়া। অঞ্চলভিত্তিক আসন থেকে ‘এ’ গ্রুপ থেকে মো. মহসীন মিয়া, ‘বি’ গ্রুপ থেকে বাঁধন কুমার গোস্বামী, ‘সি’ গ্রুপ থেকে মো. দেলোয়ার হোসেন চৌধুরী, ‘ডি’ গ্রুপ থেকে এ টি এম ফয়েজ উদ্দীন, ‘ই’ গ্রুপ থেকে শাহ মো. ছারিরুর রহমান (এস আর ফারুখ), ‘এফ’ গ্রুপ থেকে মো. ইসহাক ও ‘জি’ গ্রুপ থেকে শেখ মো. মোখলেসুর রহমান প্রার্থী হয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...