Current date Jul 16, 2026
বিশ্ব

বৃষ্টি ও বজ্রপাতে ভারতে অন্তত ৪০ জনের মৃত্যু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : রবিবার ভারতের উত্তর, পূর্ব এবং দক্ষিণে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রচণ্ড ধূলিঝড় ও বজ্রপাতে ধসে পড়েছে বেশ কিছু গাছ ও দেয়াল।

দেশটির উত্তর প্রদেশে ১৮ জন, অন্ধ্র প্রদেশে আটজন, তেলেঙ্গানাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে সেদেশের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এদিকে, পশ্চিম বাংলায় ৯ জন এবং দিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতের উত্তর পশ্চিমে ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লিখেছেন ‘দেশের কিছু এলাকায় ঝড়ে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তাতে খারাপ লাগছে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সবরকমের সহায়তা যেন করা হয়।’

অপরদিকে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়।

একজন মুখপাত্র জানান, প্রায় ৭০টির মতো ফ্লাইটকে গতিপথ পরিবর্তন করতে হয়েছে। এ ছাড়া দিল্লির মেট্রো সার্ভিস বিঘ্নিত হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...