Current date Sep 7, 2026
খেলা

‘নেইমার থাকছেন পিএসজিতেই’

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ফরাসি ক্লাব পিএসজি’র সভাপতি নাসের আল খেলাইফি চলতি মৌসুম শেষে নেইমারের চলে যাওয়ার বিষয়টি আমলেই নেননি। বরং ব্রাজিলীয়টি যে থাকবেন সে ব্যাপারে ‘২০০০ ভাগ’ নিশ্চিত তিনি।

গত বছরের আগস্টে বার্সা থেকে বিশ্বরেকর্ড ফি ২২ কোটি ২০ লাখ ইউরোয় বার্সেলোনা ছেড়ে আসা এই ব্রাজিলীয় পিএসজিতে এক মৌসুম না কাটতেই তার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমনকি ফরাসি ক্লাবটির নতুন পোশাক পরিচ্ছদ ও সামগ্রীতে মডেল হয়ে পিএসজি সমর্থকদের ‘আনন্দ দেওয়া অব্যাহত রাখতে’ চান বলে আশ্বস্ত করার পরও।

এরকম পরিস্থিতির মধ্যে পিএসজির মালিক আল খেলাইফি জানাচ্ছেন তারকা ফরোয়ার্ডটির চলে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘কে বলেছে সে এখানে থাকতে পারে না? কেউ কি বলেছে? কেউ না। আমাদের সঙ্গে তার একটা চুক্তি আছে এবং সে ২০০০ ভাগ পর্যন্ত থাকছে।’

পায়ের ইনজুরির কারণে নেইমার অবশ্য পিএসজির হয়ে ২০১৭-১৮ মৌসুমে ৩০টির বেশি খেলায় অংশ নিতে পারেননি। এর মধ্যে গোল করেছেন ২৮টি।

এদিকে ফ্রান্সের লিগ ওয়ানে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়তে পারলো না পিএসজি। কারণ টানা দুই ড্রয়ের পর সর্বশেষ খেলায় রেনের কাছে পরাস্ত হলো কোচ উনাই এমেরির শিষ্যরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...